হোম » সারাদেশ » পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত এক

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত এক

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনের কাটা পড়ে রিয়াজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে পীরগঞ্জ টু ভোমরাদহ  রেল ষ্টেশনের  মাঝামাঝি স্থান (সেনুয়া বাজার) নামক  এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল ইসলাম পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ৯ নং ব্লকের দুবড়া গ্রামের মৃত বৈসাগুর  ছেলে বলে জানা গেছে।  পীরগঞ্জ রেল ষ্টেশন মাষ্টার সোহরাব হোসেন সুজন জানায়, পীরগঞ্জ থেকে ৭০৫ আপ একতা  ট্রেনটি ঠাকুরগাঁও যাওয়ার পথে সেনুয়া বাজার  এলাকায় ৮ টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!