
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে গবাদি পশুর খাদ্যের দাম বয়েকগুন বেড়েছে। কমে গেছে গরুর দামও। গরুর গাদ্যের দাম বেড়ে যাওয়ায় উপজেলার গরুর খামারিরা পরেছে বিপাকে। উপজেলার বেশ কয়েকজন গরুর খামারিদের সাথে কথা হলে তারা জানান, আমাদের স্হানীয় বাজার গুলোতে আগে খুদ কেজি প্রতি ১৪ টাকা থেকে ১৫ টাকা বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৩৫ টাকা থেকে ৩৬ টাকা। একইভাবে ১২ টাকার ভূট্টা ৩০ থেকে ৩২ টাকা, ৩৫ টাকার এ্যাংকার ডাল ৬০ টাকা সহ প্রায় পশুর সকল ধরনের পন্যের দামে দিশেহারা পশুর খামারি মালিকরা।
এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলাম বলেন, পশুর খাদ্যে ও খড়ের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় আমার গরুগুলোকে প্রায় সময় বিভিন্ন জলাশয় থেকে কচুড়িপানা ও কলার পাতা সংগ্রহ করে খাওয়ানো হচ্ছে। এছাড়া আমার আর কোনো উপায় নেই। সরকারি ভাবে প্রচুর প্রনোদনা দেওয়া হলেও আমি একটুও কারো কাছে কোনো সহযোগিতা পায়নি। পশু খাদ্যের দাম দিন দিন বাড়ার কারনে আমরা আর কুলাতে পারছি না। এ অবস্হায় পশুর খাদ্যের দাম পশু মালিকদেন ক্রয়খমতার মধ্যে রাখার জন্য সংশ্লিস্ট কর্তৃপখ্যের সুদৃস্টি কামনা করছি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের