
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: শুক্রবার বিকেলে বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউ পি চেয়ারম্যান মো. মিটু চৌধুরীর মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মোটর সাইকেল শোভাযাত্রা শেষে রাতে পাইকড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উঁচলবাড়িয়া হাটে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক। উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউ পি চেয়ারম্যান মো. মিটু চৌধুরী । পাইকড় ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সামছুল হক এর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগনেতা ও পাইকড় ইউ পি সদস্য সারোয়ার কাজী, ইউ পি সদস্য খোরশেদ আলম ঘুটু, আওয়ামীলীগনেতা আব্দুর রহমান টুকু, বজলার রহমান বজলু, আলম প্রামানিক, বিল্লাল হোসেন বিটুল, শিক্ষক দেলোয়ার হোসেন, আব্দুল হাকিম,
সমাজসেবক সিকেন্দার আলী, সেলিম সরদার, আব্দুল হান্নান, আলহাজ্ব আব্দুল করিম, কৃষকলীগনেতা আতাউর রহমান (ফুলচান), বিএনপিনেতা আব্দুর রাজ্জাক অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচনী জনসভায় আসন্ন পাইকড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউ পি চেয়ারম্যান মো. মিটু চৌধুরীকে দলমত নির্বেশেষে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করায় জন্য বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত