
এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবের শিবপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী তরুণ নেতা আলহাজ্ব মো: ফারুক উদ্দিনের সমর্থনেসহস্রাধিধিক মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন প্রদর্শন করেন। আসন্ন ইউপি নির্বাচনকে সামন রেখে বিকেল ৩টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শম্ভুপুর সালাম মার্কেটের সামনে শিবপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে শোডাউন শেষ করা হয়।শোডাউন শেষে শিবপুর ইউনিয়নের আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ আওয়াল মিয়া মেম্বারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় দলীয় নেতাকর্মী, এলাকার মরুব্বি, যুবক ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী তরুণ নেতা আলহাজ্ব মো: ফারুক উদ্দিন। মতিবিনিময় সভা শেষেপরে মত বিনিময় শেষে আবার মোটর সাইকেলের বহর নিয়ে শিবপুর ইউনিয়নের শুম্ভুপুর, ফাঁড়ি রঘুন্নাথপুর, শিবপুর, জামালপুর, গাঙ্গুলহাটি, ছনছাড়া, টানকঞ্চনগর, ভাটি কৃঞ্চনগর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শম্ভুপুর শান্তিপাড়ার মোড়ে আব্দুল্লাহ কর্পোরেশনের সামনে এসে শেষ হয়।
আগামী নির্বাচনে নৌকা প্রতীকে আলহাজ্ব মো: ফারুক উদ্দিনকে আওয়মীলীগের মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়াসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দের নিকট বক্তারা অনুরোধ জানান। এসময় বক্তারা আরো বলেন, ফারুক উদ্দিন একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। অসহায় মানুষের আর্থিক সহযোগিতাসহ মানুষের সমস্যার খুঁজ খবর নেয়। এলাকার উন্নয়নের জন্য এমন একজন জন প্রতিনিধির প্রয়োজনীয়তা প্রকাশ করে তাদের সমর্থন জানান।
শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আঃ আওয়াল মিয়া মেম্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় ও শোভাযাত্রায় অংশ নেন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক ইকবাল ভূইয়া, শিবপুর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শফিক খন্দকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ইউনিয়ন ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি রাজীব মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো: রেনু মিয়া সরকার,
এলাকার বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের খন্দকার, হাজী মো: মতি মিয়া, আবু তৈয়ব খন্দকার, মো: মস্তো মিয়া সরকার, মো: নরুল ইসলাম সরকার, শামসু মিয়া, ইটালী প্রবাসী রইছ মিয়া, মুক্তারুজ্জামান মিলিটারি, মস্তোফা ভান্ডারী, সেলিম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাব মিয়া, কাউসার আহমেদ, সৌদি প্রবাসী হযরত আলী সরকার, মোঃ সুলাইমান মিয়া, মো: আমির হোসেন, ইটালী প্রবাসী হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা মো: বাছির মিয়া, ইঞ্জিনিয়ার ফতেহ আলী সুমন, খন্দকার শরীফ, কাতার প্রবাসী বাবুল সরকার প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার