
মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রামের ধরলা নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার বিকালে ওই উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের তেইলেনটারী এলাকায় ধরলা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। উদ্ধার করার পর জানা যায়, তিনি ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী ছাপিয়া বেগম (৪০)।
স্থানীয়রা জাানান, গত রোববার থেকে নিখোঁজ হন ছাপিয়া বেগম। সোমবার বিকালে বাড়ির পাশে ধরলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর মরদেহ নদীতে পাওয়া গেলেও কি ভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত করে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ কি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য