প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ৬:৩৮ পি.এম
পাটগ্রামে ধরলা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রামের ধরলা নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার বিকালে ওই উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের তেইলেনটারী এলাকায় ধরলা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। উদ্ধার করার পর জানা যায়, তিনি ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী ছাপিয়া বেগম (৪০)।
স্থানীয়রা জাানান, গত রোববার থেকে নিখোঁজ হন ছাপিয়া বেগম। সোমবার বিকালে বাড়ির পাশে ধরলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর মরদেহ নদীতে পাওয়া গেলেও কি ভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত করে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ কি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.