
মেহেদী হাসান (নাটোর প্রতিনিধি): নাটোরে চলছে কঠোর লকডাউন। সকাল থেকে বৃষ্টির কারণে লোকজনকে রাস্তায় দেখা যায়নি। কাঁচা পণ্য ও মুদিখানা দোকানগুলো খোলা থাকলেও তেমন কোন লোকজনকে দেখা যায়নি। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী পুলিশ ও র্যাব। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পুলিশ সুপার লিটন কুমার সাহা বৃষ্টির মধ্যেই সরজমিনে লক ডাউন পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন এবং জরুরী প্রয়োজন ছাড়া কাউকে
বাইরে না বেরহতে অনুরোধ করেন।শামীম আহমেদ জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হতে অনুরোধ জানান, এছাড়া প্রশাসন কঠোর হতে বাধ্য হবে। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আমরা এক কঠিন সময় পার করছি। মানুষকে বুঝতে হবে করোনা নিয়ন্ত্রনে স্বাস্থ্য বিধি মানতে হবে। যারা মানবেনা, অপ্রয়োজনে ঘরের
বাইরে বের হবেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এছাড়া ও রোভার স্কাউটসের সদস্যদের সহযোগিতায় নিচাবাজার এলাকায় সচেতনতা বৃদ্ধি কার্যক্রম ও মাস্ক বিতরণ করা হয়। মেহেদী হাসান

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ