
মিজানুর রহমানঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের জন্য আম-কাঁঠাল উপহার পাঠিয়েছেন। পাঠানো উপহার সামগ্রীর মধ্যে ছিল দুই হাজার কেজি আম ও কাঁঠালসহ মোট ১৫০ কার্টন মৌসুমি ফল। গত মঙ্গলবার বিকেলে বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্টে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী ভুটানের প্রতিনিধি মি. গ্রুরমের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে সড়ক পথে বুড়িমারী স্থলবন্দরে এসব ফল ও কার্টন পৌঁছে।
এর আগে দেশের বুড়িমারী স্থলবন্দর দিয়ে মঙ্গলবার ফল পাঠানোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (রাষ্ট্রাচার অনুবিভাগ, সফর শাখা-২) সহকারী সচিব মো. জাবের হায়দার স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে জানানো হয়। চিঠিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় উক্ত ভিভিআইপি উপহারসামগ্রী বুড়িমারী স্থলবন্দর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে
গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, বুড়িমারী কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার, স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঁঞা ও আরো অনেকে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন