হোম » প্রধান সংবাদ » হরিপুরে বৃষ্টিতেও কঠোর লকডাউন

হরিপুরে বৃষ্টিতেও কঠোর লকডাউন

জসিম উদ্দীন ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৃষ্টিতে ভিজে চলছে কঠোর লকডাউন।
বৃস্পতিবার সকাল থেকেই উপজেলার ৬টি ইউনিয়নের রাস্তাঘাট ও বাজার এলাকায় যানবাহন এবং মানুষের চলাচল তেমন একটা চোখে পরেনি। লকডাউনের আজ প্রথম দিন থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূণ পয়েন্ট পুলিশ সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পরার মত। এছাড়াও রাস্তায় রাস্তায় ম্যাজিস্ট্রেট‘র গাড়ি এবং পুলিশ সদস্যদের গাড়ি টহল দিতে দেখা যাচ্ছে। চলমান লকডাউন নিষেধাজ্ঞা আওতাধীন স্থানীয় মার্কেটের সকল দোকানপাট বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। প্রশাসনের শক্ত অবস্থানে থাকার কারণে করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের চিত্র অনেকটাই ভিন্ন। বৃষ্টির মধ্যেও মাঠে লকডাউন রাস্তবায়নের লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী। ব্যস্ততম সড়ক রানীশংকৈল-হরিপুর লকডাউনের কারণে এবং নিষেধাজ্ঞা আওতাধীন কোনও প্রকার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। চলমান কঠোর লকডাউন চলবে আগামী ৭ জুলাই মধ্য রাত পর্যন্ত বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!