
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী এক বছরের জন্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (১৫জুন) জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহামেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেলকুচি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে মোঃ রবিন হাসান রকিকে সভাপতি এবং হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয় । অপরদিকে
আখতার হামিদকে সভাপতি এবং সৌরভ হাসান উৎসকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বেলকুচি পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ ১৭ বছর পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও ১৬ বছর পর পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হলো। বুধবার (১৬ জুন) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা জানান, বাংলাদেশ ছাত্রলীগ, বেলকুচি উপজেলা ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১ (এক) বছরের জন্য নিম্নোক্ত কমিটি দুটির অনুমোদন দেওয়া
হয়েছে। জানা যায় ২০০৪ সালে সম্মেলনের মাধ্যমে বেলকুচি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। এরপর আর কোনো সম্মেলন হয়নি। ২০১৮ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ায় তিন বছর কমিটিবিহীন ছিল উপজেলা ছাত্রলীগ। বেলকুচি উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি সভাপতি ও সাধারন সম্পাদক জানান তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করবো। জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সদা প্রস্তুত থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য