হোম » প্রধান সংবাদ » চাটখিলে পালিত হলো ভারতীয় চ্যানেল এক্সপ্রেস নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী

চাটখিলে পালিত হলো ভারতীয় চ্যানেল এক্সপ্রেস নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী

মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি):  ভারতের পশ্চিমবঙ্গ থেকে সম্প্রচারিত দুই বাংলার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল এক্সপ্রেস নিউজের ২০ বছরে পদার্পণকে শুভ কামনা জানিয়ে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবে স্বাস্থবিধি মেনে জমকালো আয়োজনে পালিত হয়েছে চ্যানেলটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।  ১০ জুন বৃহস্পতিবার চ্যানেলটি ১৯ পেরিয়ে ২০ বছরে পদার্পন করেছে। এ উপলক্ষে এক্সপ্রেস নিউজের বাংলাদেশ সংবাদদাতা(চাটখিল-সোনাইমুড়ি) পারবেজ হোসেন নিলয়ের আয়োজনে
চাটখিল উপজেলা প্রেসক্লাবে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী, সহ-সভাপতি আনিছ আহম্মেদ, সাধারণ সম্পাদকও বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির চাটখিল প্রতিনিধি কামরুল কানন, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দীন,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ,কার্যনির্বাহী সদস্য মনির হোসেন সোহেল, মোজাম্মেল হোসেন, মো:হিরন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বাবর বলেন, দুই বাংলার মিলবন্ধনে সংবাদ মাধ্যম হিসেবে এক্সপ্রেস নিউজ বিশেষ ভুমিকা রাখবে। স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করে, দুই বাংলার মিলবন্ধনে, মৈত্রী ও প্রীতির
অঙ্গীকার নিয়ে এক্সপ্রেস নিউজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে।  বিশেষ বক্তব্যে কামরুল কানন বলেন, এক্সপ্রেস নিউজ যেভাবে বাংলাদেশের আনাচে-কানাচের সংবাদকে তুলে ধরছে, আশা করি আগামীতে আরো বেশি করে তুলে ধরবে। এমন সংবাদগুলো প্রচার করবে যাতে দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হয়।বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের দু’দেশের মিলবন্ধনে একটি বড় ধরনের ভূমিকা রাখে। ভ্রাত্বিতের বন্ধনে দু’দেশের মানুষ আরো বেশি যুক্ত হতে পারবে।এক্সপ্রেস নিউজের এই পথ চলা আগামীতে আরো সুন্দর হবে। অতিথিরা এক্সপ্রেস নিউজের প্রতিষ্ঠা বার্ষিকীতে এক্সপ্রেস নিউজ কর্তৃপক্ষ ও এক্সপ্রেস নিউজ চাটখিল প্রতিনিধিকে অভিনন্দন জানায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!