
মোঃআবদু মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঞায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ১৪ জুন সকালে আন্তর্জাতিক স্বেচ্ছায় রক্তদাতা দিবস পালিত হয়েছে। দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক পরিবারের আয়োজনে ও সাবেক কাউন্সিলর আহমেদ জুয়েল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি’র যুগ্ম-সম্পাদক
সাংবাদিক আবদুল মুনাফ পিন্টু সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক আবদুল হান্নান। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ব্লাড, ইচ্ছে ব্লাড ডোনেট এসোসিয়েশান, শেখ মনির ব্লাড ডোনেট এসোসিয়েশান, সেইভ লাইফ ব্লাড ডোনেশন, প্রত্যয় ব্লাড ডোনেট, ব্লাড মেইড সেন্টার, দাগনভূঞা ব্লাড ডোনেট এসোসিয়েশান ও হৃদয় স্মৃতি ব্লাড গ্রুপ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য