
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ীতে দুই পরিবারের দুই শিশুর বিবাদের জেরে দুই অভিভাবক পক্ষের সংঘর্ষে আহত ৪জন। মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। এ সংক্রান্ত ঘটনায় আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সাপ্টীবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় শিশু লাবনী আক্তার (৭) ও শিশু রাসেল (৮) এর মধ্যে কথাকাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে। এরই জেরে পরে উভয়
পরিবারের অভিভাবকদের দুই পক্ষের মধ্যে দেশীয় লাঠি সোডায় মারামারি হয়। এ সময় হোসেন আলী, সুমনাসহ ৪জন গুরুত্বর আহত হয়। এছাড়াও সুমনার মা ময়না বেগমের শ্লীলতাহানি ঘটে। এ ব্যাপারে লাভলু মিয়া, ফজলু মিয়া, লিটন মিয়া, আঃ সাত্তার, আব্দার আলী, লিমন, সোহাগী বেগম, হাসিনা বেগম, সুফিয়া বেগম, লিলি বেগম ও লিয়াকত আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।এ সংক্রান্ত বিষয়ে রফিক বাদী হয়ে আদিতমারী থানায় একটি অভিযোগ করলে ঘটনাস্থলে তদন্ত করেন এসআই প্রদীপ। তবে ঘটনার ৩দিন পেরিয়ে
গেলেও অভিযোগটি রহস্যজনক কারণে নথিভুক্ত করেনি ওই থানার অফিসার ইনচার্জ এ অভিযোগ বাদী পক্ষের লোকজনের। এ বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া গেছে তদন্তকারী কর্মকর্তার নিকট।গুরুত্বর আহত হোসেন আলী রংপুর মেডিকেলে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য