
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকার গলায় ফাঁস দিয়ে উজ্জ্বল মিস্ত্রি (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বুধবার (২৬ মে) ভোর রাতে উপজেলার ধোকরকোলা গ্রামে এঘটনা ঘটে। সে ওই এলাকার কোরবান আলী মিস্ত্রির ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে নিজ বাড়ির সিঁড়ি ঘরের রডের সাথে দড়ি ঝুলিয়ে তাতে ফাঁস লাগিয়ে সবার অগোচরে আত্মহত্যা করে উজ্জ্বল মিস্ত্রি। সকালে বাড়ির লোকজন তাকে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। এব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যূ মামলা দায়ের করা হয়েছে।।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য