প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২১, ৪:৫০ পি.এম
বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে এক মিস্ত্রির আত্মহত্যা !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকার গলায় ফাঁস দিয়ে উজ্জ্বল মিস্ত্রি (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বুধবার (২৬ মে) ভোর রাতে উপজেলার ধোকরকোলা গ্রামে এঘটনা ঘটে। সে ওই এলাকার কোরবান আলী মিস্ত্রির ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে নিজ বাড়ির সিঁড়ি ঘরের রডের সাথে দড়ি ঝুলিয়ে তাতে ফাঁস লাগিয়ে সবার অগোচরে আত্মহত্যা করে উজ্জ্বল মিস্ত্রি। সকালে বাড়ির লোকজন তাকে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। এব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যূ মামলা দায়ের করা হয়েছে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.