হোম » প্রধান সংবাদ » বগুড়ার শিবগঞ্জে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে ঈদের কেনাকাটা

বগুড়ার শিবগঞ্জে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে ঈদের কেনাকাটা

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ লকডাউনের কারনে  বেশকিছুদিন বন্ধ থাকার পর আবারও খুলেছে বগুড়ার শিবগঞ্জের কাপড়ের দোকান সহ অন্যান্য দোকানপাট। দোকানপাট খোলার কারনে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। বেচা কেনা যাই হোক তারা দোকান খুলেতে পেরেছে এটাই তাদের জন্য বড় ব্যাপার। গত কয়েক ধরে দেখা যাচ্ছে উপজেলা সদরের নিমতলা,নাগর বন্দর, আমতলী,কিচক,মহাস্থান ,পিরব মোকামতলা সহ প্রায় সকল বন্দরের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভির।সামাজিক দুরত্ব বা স্বাস্থ্যবিধি মানার কোনবালাই নেই। করোনাভীতি উপেক্ষা করে ঈদ উদযাপনের লক্ষে কেনা কাটায় ব্যস্ত সময় পার করছে ক্রেতারা।
বিশ^ করোনা পরিস্থিতি এবং বাংলাদেশে করোনার উর্ধমুখী সংক্রমনের হার ও মৃত্যুর হার বিবেচনায় যখন প্রায় নিশ্চিত হয়ে গেছে যে, আমাদেরকে করোনার মধ্যেই নিজেদেরকে নিরাপদ রেখে বসবাস ও ব্যবসা বাণিজ্য করতে হবে। নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করতে হবে। সবকিছুর আগে জীবন রক্ষায় যতœবান হতে হবে। সর্বাধিক গুরুত্বের সঙ্গে। বেঁচে থাকলে আবার ঈদ ফিরে পাওয়া যাবে। ঢিলাঢালা ভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে চলবে না। করোনা মোকাবিলা একক ভাবে কারো পক্ষে বা সরকারের পক্ষে সম্ভবপর নয়। এর জন্য সকলের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। একে জয় করতে চাই যুদ্ধ। এ যুদ্ধ রক্তপাতের নয়, জীবন দেওয়া নয়। প্রয়োজন
শুধু সচেতনতা। সকলের দায়িত্বশীল আচরন চলমান মহাদুর্যোগ থেকে মুক্তি দিতে পারে। কিন্তু এ বিধি নিষেধ সত্তেও ব্যবসায়ী বা জনসাধারন কারও মধ্যেই নেই কোন করোনা ভীতি।এই সংকটসম সময়েও নিশ্চিন্তে করছেন ঈদের কেনাকাটা। এ সব এলাকায় সবচেয়ে বেশী ভির লক্ষ করা গেছে কাপড়ের ও জুতা সেন্ডেলের দোকানগুলোতে। ক্রেতাদের মুখে মাস্কতো নেই অনেক দোকানের বিক্রেতাদের মুখও মাস্ক নেই। আর এ কারনে গত ১ মে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত নির্বাহি অফিসার মৌলী মন্ডল ভাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দোকান মালিকের জরিমানা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!