হোম » প্রধান সংবাদ » ধান কাটতে বিশেষ ব্যবস্থায় চট্টগ্রামে শ্রমিক পাঠালো প্রশাসন

ধান কাটতে বিশেষ ব্যবস্থায় চট্টগ্রামে শ্রমিক পাঠালো প্রশাসন

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চট্টগ্রামে ধান কাটার শ্রমিক পাঠানো হয়েছে। গত সোমবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে নাভিলা এন্টারপ্রাইজ নামের একটি কোচের মাধ্যমে ধান কাটার জন্য প্রথম দফায় ৪০ জন শ্রমিক পাঠানো হয়। মহামারি করোনা রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সব ধরনের যাত্রী পরিবহণ বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থাপনায় ধান কাটার শ্রমিক পাঠাতে উদ্যোগ নিল প্রশাসন। এ সময় শ্রমিকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক,
পানির বোতল ও শুকনো খাবার বিতরণ করা হয়। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরল হক উপস্থিত ছিলেন। হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, কৃষিকে বাঁচাতে সরকারের নির্দেশনা মেনে করোনা পরীক্ষায় এসব শ্রমিকের দেহে করোনা সংক্রমণ না থাকায় প্রথম দফায় ৪০ জন শ্রমিক ধান কাটতে যাওয়ার সুযোগ পেল।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!