
মনির হোসেন (চাটখিল প্রতিনিধি): নোয়াখালীর চাটখিল উপজেলা নিশ্চিন্তপুরে (নিশ্চিন্তপুর জামে মসজিদের) পুর্ব ঘোষনা অনুযায়ী ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ায় ‘সাইকেল’ পুরস্কার পেলো ৪ শিশু-কিশোর এছাড়া অন্য প্রতিযোগীরা পেয়েছে পাঞ্জাবি ও জায়নামাজ।
খোরশেদ আলমের তত্ত্বাবধানে শিশু কিশোর মাঝে (বিশেষ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে) বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এতে ৪ জন শিশু কিশোর– যারা টানা চল্লিশ দিন জামাতের সাথে সালাত আদায় করেছে তারা এই পুরস্কার পেয়েছেন। আজ বাদ যোহর এ উপলক্ষ্যে ৪ কিশোরের হাতে ৪টি বাই সাইকেল তুলে দেয়া হয়। এছাড়া অন্য প্রতিযোগীরা পেয়েছে পাঞ্জাবি ও জায়নামাজ।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার লক্ষ্য ছিলো শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং একত্ববাদ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসময় উপস্থিত ছিলেন আয়োজক মোরশেদ আলম ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা এবং গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য