
মোঃ আবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন রবিবার দুপুরে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাংসদ লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম ভূঞার সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন, জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এড. কাজী রবিউল হক রবির সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক ইকবাল আলমগীর, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ফারহানা আইরিন প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য