
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋন সেবা মাস চলছে। ঋন সেবা মাস উপলক্ষে বৃহস্পতিবার ঠাকুরগাঁও শাখা অফিস পরিদর্শনের আসেন সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ ঋন সেবা মাস উপলক্ষে ঠাকুরগাঁও শাখায় পরিদর্শনে আসেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সদর দফতরের মহাব্যবস্থাপক (আইন ও ট্রেনিং) প্রলয় কুমার ভট্টাচার্য, আইন বিভাগের উপ-মহাব্যবস্থাপক দীপংকর রায়, রংপুর জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আখতার হোসেন, ঠাকুরগাঁও শাখা অফিসের ম্যানেজার আব্দুল কাদের চৌধুরী।
এ সময় শাখা অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও ঋন সেবা গ্রহনকারীগণ উপস্থিত ছিলেন। ঋন সেবা মাসের ফরমাল আবেদন গ্রহন করায় গ্রাহক মিসেস আ: সোবহানকে উপহার সামগ্রী প্রদান করেন অতিথিরা। ঋন সেবা মাসে শতভাগ সাফল্য অর্জনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে সেবার নানা দিক তুলে ধরেন উর্দ্ধতন কর্মকর্তাগণ।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত