
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে প্রেমিককে তুলে নিয়ে গিয়ে প্রেমিকার বাবার মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ গ্রামের গুলজার হোসেনের ছেলে কলেজ পড়ুয়া অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আবুল কালাম সনেট (২৩) দীর্ঘদিন যাবত একই গ্রামের কোরানটারী এলাকার এক শিক্ষকের ১০ম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে আসছিল।
গত ০৩ মার্চ ২০২১ তারিখে আনুমানিক ৬টায় তার প্রেমিকার বাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছানো মাত্র পূর্ব পরিকল্পিত ভাবে মেয়ের বাবা স্কুল শিক্ষক মিজানুর রহমান (৪৫), ছামিউল হক (২৩), সিদ্দিক হোসেন, কাফি মিয়া ও মন্টু মিয়াসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জন পাশেই প্রেমিকার বাড়িতে উঠিয়ে বাঁশের লাঠি ও রড দিয়ে বেধড়ক মারপিট করে। তার সাথে চলে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বর্বর নির্যাতন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে সনেটকে। এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রের মা সাঞ্জুমা বেগম।
স্থানীয় ও সনেটের পরিবারের সূত্রে জানা যায়, সনেটের প্রেমিকা কিছুদিন আগে বিয়ের দাবি নিয়ে সনেটের বাড়িতে আসে। তখন সনেটের মা তার বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় অনেক বুঝিয়ে ঐ মেয়েকে তার পরিবারের নিকট পৌছিয়ে দেন। অভিযোগকারী সনেটের মা সাঞ্জুমা বেগম ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন, সনেটের সঙ্গে বর্বর নির্যাতন চালানো হয়েছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের বলেন, একটি মামলা হয়েছে। অভিযুক্ত স্কুল শিক্ষক মিজানুর রহমান (গ্লাড) গ্রেফতার রয়েছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান