
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আইএসপিপি-যত্ন প্রকল্পের আওতায় উপকারভোগী মায়ের মাঝে নগদ অর্থ প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ ) উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ১৪২০ জন উপকার ভোগীর মাঝে এ নগদ অর্থ প্রদান করা হয়।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত (আইএসপিপি)- যত্ন প্রকল্পের আওতায় মা’দের মাঝে নগদ অর্থ বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদুোৎসাহী সমাজ কর্মী ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া