
মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রামে ২শত ৬০ গ্রাম ওজনের পুরাতন একটি পিতলের লক্ষী দেবীর মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ওই উপজেলার কোটতলী এলাকায় একটি পুুকুর থেকে লক্ষ্মী দেবীর মূর্তিটি উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, ওই পুকুরে একটি মূর্তি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে দেখতে পায় মূর্তিটি লক্ষী দেবীর। পরে জুয়েলারি দোকানে পরীক্ষা ও মাপ করে জানা যায়, ওই মূর্তিটি পিতলের তৈরী, যার ওজন ২ শত ৬০ গ্রাম।
এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালতের নিদের্শনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য