
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী পাহাড়পুর ঐক্যবদ্ধ নাগরিক সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন করা হয়। নতুন বছরের ১ম দিন শুক্রবার বিকাল ৩টায় পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি দুলু মিয়া এর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান কিশোর, সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল করিম বাবু, পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সাংবাদিক আহসান হাবিব শিবলু প্রমূখ। অত্র সংস্থার উদ্যোগে ঐ দিন শতাধিক দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য