
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পিক-আপের ধাক্কায় প্রাণ গেলো চার বছরের শিশু তাসিনের। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার জৈনাবাজার টু বাঁশবাড়ি আঞ্চলিক সড়কের ফকির মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তাসিন(৪) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশু তাসিন রাস্তা পারাপার হতে গিয়ে দ্রুতগামী পিক-আপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায়। পিক-আপসহ পিক-আপের চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য