হোম » প্রধান সংবাদ » কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেওয়ায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা আহত : মামলা দায়ের

কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেওয়ায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা আহত : মামলা দায়ের

সিরাজগঞ্জ প্রতিনিধি :  পৌরসভার নির্বাচন উপলক্ষে কাউন্সিলর পদে মো. হোসেন আলী (৩৮) মনোনয়ন জমা দেওয়ায় ভাতিজাকে ছুরিকাঘাত ও মারপিট করে গুরতর আহত করেছে চাচা সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ গোলাম মোস্তফা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার চককোবদাসপাড়া বাবলুর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাতেই পুলিশ দুইজনকে আটক করেছে।

আহতের পিতা জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী আব্দুল কুদ্দুস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আহত হোসেন আলী সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

হোসেন আলী পৌর এলাকার চককোবদাসপাড়া মহল্লার শিল্পী আব্দুল কুদ্দুসের ছেলে ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আহত হোসেন আলী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চককোবদাসপাড়া বাবলুর বাড়ির সামনে আসলে অৎপেতে থাকা পৌরসভার প্যানেল মেয়র-২ গোলাম মোস্তফা, ইউসুফ আলী, সবুজ, হাফিজুল, ইশা, আক্কাশ, আজিজুল শেখ আমাকে রামদা, চাকু, ছুরি, ফলাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলোপাথারীভাবে মারপিট করে। এতে আমার পেটে, বুকে ও পিঠে কয়েকটি স্থানে ক্ষত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে আমাকে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো অভিযোগ করেন বলেন, কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেওয়ায় আমার আপন চাচা গোলাম মোস্তফা নিশ্চিত পরাজয় ভেবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমন চালায়। এই সময় আমার বাবা আমাকে উদ্ধার করতে এলে তাকেও মারপিট করে হাত ভেঙ্গে দিয়েছে। জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী আব্দুল কুদ্দুস বলেন, আমার ছেলে গত বৃহস্পতিবার কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেওয়ায় গোলাম মোস্তফা গংরা রাতের আধারে আমার ছেলে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আমি ৭জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছি।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা জানান, এই ঘটনার সাথে আমি এবং আমার কোন লোক জড়িত নাই।
সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, বৃহস্পতিবার রাতে চক কোবদাসপাড়ায় মারপিটের ঘটনায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!