
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে পুকুর হতে অমল তিগ্যা (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অমল তিগ্যা উপজেলার মথুরাপুর ইউনিয়নের পরশুরামপুর গ্রামের মৃত নিতাই তিগ্যার
ছেলে। জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের পরশুরামপুর একটি পুকুরে ২৩ নভেম্বর সোমবার বেলা ১২ টায় মৃত অমল তিগ্যা (৫০) এর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে
থানা পুলিশ।
পরিবারের লোকজন জানান, অমল তিগ্যা গত ২২ নভেম্বর সকাল ১০ টার সময় বাড়ী থেকে বের হয়ে রাত পর্যন্ত বাড়ীতে আর ফিরে আসেনি। ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, অমল তিগ্যা নেশা করতো। মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে সাঁতার কাটতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে মনে করেন। স্থানীয় ভাবে তার লাশ দাহকরা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য