
মিরসরাই,চট্টগ্রাম প্রতিনিধি : ‘গাছ বাঁচায় প্রাণ, বেশি করে গাছ লাগান’ এই শ্লোগানে বৃক্ষরোপন ও চারা বিতরন কর্মসূচি পালিত হয়েছে আত্বমানবতার সেবায় পরিচালিত সামাজিক স্বেচ্চাসেবী সংগঠন শেষ বিদায়ের বন্ধু’র উদ্যোগে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় সংগঠনের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।
প্রধান সমন্বয়কারী সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে সমন্বয়ক নিজাম উদ্দিনের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন সমন্বয়ক হাফেজ মাওলনা মোঃ শোয়াইব, সমন্বয়ক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সদস্য শহিদুল ইসলাম রয়েল। পওে বিভিন্ন ইউনিয়নের টিম লিডারদের মাধ্যমে মসজিদ, মাদ্রাসার খালি জায়গায় ও সড়কে রোপনের জন্য দুই হাজার ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত