
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো: শহিদুল ইসলাম ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় যোগদান করেছেন। তাকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো: গাজীউর রহমান, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাযায় নওগাঁর কৃতি সন্তান মো: শহিদুল ইসলাম ২০০৬ সালে ২৭ তম ব্যাচে সরাসরি এস আই পদে বাংলাদেশ পুলিশ এ যোগাদান করেন ।
চাকুরী জীবনে তিনি দুইবার শান্তি রক্ষা মিশনে সফলতার সাথে কর্মদক্ষতার পরিচয় দিয়ে অর্জন করেন জাতিসংঘ শান্তি পদক। রাজশাহী জেলার বাঘমারা,পাবনা আঞ্চলের গুরুত্বপূর্ণ থানা এলাকায় দায়িত্ব সহ নাটোর সদর থানার ওসি তদন্তের দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম। সর্বশেষ বগুড়া জেলা পুলিশ এর বিশেষ শাখায় ডিআই ২ হিসাবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ