
বোরহানউদ্দিন সংবাদদাতা: ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে ইলিশ আহরণের অপরাধে ৭ জেলেকে আটক করে জেল -জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । আটককৃত ব্যক্তিরা হলেন, মফিজ,ফরিদ,শাকিব,ফিরোজ,রাকিব, আলমগীর,সাহিন । এদের সকলের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে।
বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন জানান,সোমবার দিনব্যাপী তেতুলিয়া নদীতে জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম,মৎস্য বিভাগ ও থানা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ হাজার মিটার জাল ও কেজি মাছ আটক করা হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে একই দিন মেঘনা নদীতে অপর একটি অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে উল্লেখিত ৭ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ১০ কেজি মাছ ও ২টি নৌকা।
পরে, সাড়ে নয়টার দিকে সহকারি কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মফিজ,ফরিদ, শাকিব,ফিরোজ, রাকিব,আলমগীরকে ১ বছর করে জেল ও সাহিনকে ২ হাজার টাকা জরিমানা করেন। উল্লখ্য,সোমবার পর্যন্ত অভিযানে বোরহানউদ্দিন উপজেলায় ২৯ জন জেলেকে আটক করা হয়েছে। যাদের মধে ১৫ জনকে জেল ও ১৪ জনকে জরিমানা করা হয়।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত