
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১৫শ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ এক
ব্যক্তিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। রবিবার সন্ধার পরে রৌমারী টিএন টি বাস¯ট্যান্ড থেকে ঢাকার উদেশ্যে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবু মো.দেলওয়ার হাসান ইনাম ও তদন্ত ওসি মোন্তাছের বিল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চর বোয়ালমারী গ্রামের মৃত বুরজুত আলীর ছেলে রহিজ উদ্দিন (৬২) নামের এক
জনকে আটক করা হয়েছে।
রৌমারী থানার তদন্ত ওসি মোন্তাছের বিল্লাহ বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে চালিয়ে যাব। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। রৌমারী থানার ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আজ কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য