হোম » প্রধান সংবাদ » ধষর্ণের প্রতিবাদে সিরাজগঞ্জে একক মানববন্ধন

ধষর্ণের প্রতিবাদে সিরাজগঞ্জে একক মানববন্ধন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:সারাদেশে ধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে একক মানববন্ধন করেছে সিরাজগঞ্জ সরকারী কলেজের শেষ বর্ষের ছাত্র ইয়ার খাঁন।  তার মুখবাধা হাতবাধা ও সামনে একটি প্রতিবাদী ফেস্টুন নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়। রবিবার সকালে শহরের বাজার স্টেশন কদম ফুয়ারার পাশে প্রতিবাদী ফেস্টুন নিয়ে একক মানববন্ধন করে সে। মানববন্ধন চলাকালে তার প্রতিবাদী ফেস্টুনে লেখা আছে, আমার হাতবাধা, মুখবাধা, হে জননী আপনিতো মাতা, এটা কি গনধর্ষনতান্ত্রিক দেশ ? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সারাদেশে ধর্ষনের সর্বচ্চ বিচার চাই। ওরা তো আপনারই সন্তান, সারাদেশে ধর্ষনের প্রতিবাদে একক মানববন্ধন।

 

এসময় তিনি কারো সাথে কথা না বললেও উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে স্বইচ্ছাই কথা বলেন। কলেজ ছাত্র ইয়ার খাঁন বলেন, সারাদেশে প্রতিনিয়ত চলছে ধর্ষন ও গণধর্ষণ। কারো মা কারো বোন কারো আত্মীয়স্বজনরা হারাচ্ছেন তাদের সারা জীবনের সাধনা। এই গণধর্ষন ঠেকাতে নেই কোন প্রতিবাদ নেই কোন পদক্ষেপ। এসময় তিনি আইনজীবিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেটের আইনজীবিরা ধর্ষকের পক্ষ না নিয়ে ধর্ষনকারীদের দ্রুত বিচার দাবি জানিয়ে আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করেন। তিনি সারাদেশের সকল মানুষকে ধর্ষনকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!