
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন এলাকায় জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। গত বুধবার বিকালে উপজেলার নেকমরদ- করনাইট (কুমারগঞ্জ) গ্রামের ফজু কসাই’র মুরগির পরিত্যক্ত ফার্ম থেকে ৫ জন জুয়াড়িকে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয় এবং ৪ জন পলাতক অবস্থায় রয়েছে তাদেরকে ধরার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। এসময় জুয়ার আসর থেকে নগদ অর্থ, ২ প্যাকেট তাস ও ৮ টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়
আটককৃতরা হলেন, উপজেলার ভোলাপাড়া গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে জিয়াউর রহমান জিয়া (৩৫), করনাইট (ছেলিয়াপাথার ) গ্রামের খোদা বকসের ছেলে রফিকুল ইসলাম (২৯), একই গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে তছলিম উদ্দীন (৪৫), হাকিমউদ্দিনের ছেলে জামাল উদ্দীন (২৩) ও বাঁশনাহান গ্রামের মৃত ফরজন আলীর ছেলে শাহজামাল ওরফে সাদ (৪৯)। আটককৃত ব্যক্তিদের নামে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে জুয়া আইন ১৮৬৭ ধারায় থানায় মামলা রুজু করা হয়। যার মামলা নং-১৬,তাং ২৩-৯-২০২০ ইং। । রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার সকালে আসামীদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য