
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ
মুজিব বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুস্থ্য অসহায় প্রতিবন্ধীদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ অলিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান মাসুম, অ্যাডভোকেট নুরজাহান, জেলা আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান ভাসানী, বিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি একেএম মাহফুজুর রহমান ও সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার।
আলোচনা সভা শেষে ৫৮ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। পরে অতিথিরা সোনারগাঁও প্রেস ক্লাব পরিদর্শন করেন। এদিকে মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বারদীতে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মূখ্য মন্ত্রী জ্যোতি বসুর পাঠাগার ও জাদুঘরের প্রধান ফটক উদ্বোধন করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য