হোম » প্রধান সংবাদ » ভালুকায় সৌদি আরবের উন্নত জাতের খেজুর বাগান প্রতিষ্ঠায় সাফল্যে হাজ্বী জামাল হোসেন।  

ভালুকায় সৌদি আরবের উন্নত জাতের খেজুর বাগান প্রতিষ্ঠায় সাফল্যে হাজ্বী জামাল হোসেন।  

আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ ময়মনসিংহের  ভালুকা উপজেলার হবিরবাড়ীর গৌরিপুরে বিশ্বাস এবং ধৈর্যকে কাজে লাগিয়ে অসম্ভব কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন প্রকৃতিপ্রেমী,সমাজ সেবক হাজ্বী জামাল হোসেন প্রতিষ্ঠা করেছেন,সৌদি আরবের  উন্নত  জাতের খেজুরের বাগান এবং চারা বিক্রির বিশাল নার্সারি যেখানে আজুয়া,মরিয়ম,আম্বর,সোগারি সহ আরো বিভিন্ন জাতের সারিবদ্ধ ও সুন্দর ভাবে লাগানো সৌদি খেজুরের চারার বাগানটি প্রাকৃতিক সৌন্দর্যময় এবং খেজুর  গাছের চারা হাজ্বী জামাল হোসেনকে সাফল্যের  স্বপ্ন দেখাচ্ছেন।

সৌদির মরুভূমির ফলকে বাংলাদেশের  উর্বর জমিতে লাগিয়ে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এবং গরু,মহিষ,বিভিন্ন প্রজাতির পশুপাখি,মৎস খামারে সাফল্য অর্জন করেছেন।ভালুকার স্কয়ার মাষ্টারবাড়ীর কাশরের পশ্চিমে গৌরিপুর ৩নং ওয়ার্ডে হাজী জামাল হোসেন গড়ে তুলেছেন আশা এগ্রো ফার্ম,মৎস খামার এর পাশাপাশি বর্তমানে আশা খেজুর বাগান প্রতিষ্ঠা করেছেন।আশা এগ্রো ফার্ম মৎস খামারে যেমন পশুপাখির ডাক,তেমনি আলাদা মনোরম সুন্দর জায়গাতে গাভীর ঘর,রয়েছে মহিষের ঘর,পরিপাটি কবুতরের ঘর,টার্কি,রাজহাঁস,পুুুুকুরে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ,সব মিলিয়ে হাজী জামাল হোসেন গড়ে তুলেছেন এই আদর্শ ফার্মটি।

হাজ্বী জামাল হোসেন জানান, ব্যবসার পাশাপাশি বাড়তি আয়ের উৎস খুজছিলাম,তাই ফার্মটি ২০১৫ সাল থেকে গাভী বাছুরসহ পশুপাখি কিনে পালন শুরু করি।এখানে প্রতিদিন প্রায় অনেক দুধ উৎপাদন হয়।উন্নত জাতের গরু ও মহিষ,দুম্বা বিক্রি করা হয়।ক্রেতারা চাইলে ফার্মে এসে বিভিন্ন পশু এবং খেজুরের চারা  দেখে পছন্দ মত সুলভমূল্যে ক্রয় করতে পারবেন।তিনি আরো জানান,খামার করে ইনসাআল্লাহ ভালই সাফল্যের পর খেজুর বাগান প্রতিষ্ঠা করেছি।

তাছারা হাজী জামাল হোসেন নিজেও পরিশ্রমি মানুষ তিনি নিজেও নিয়মিত ভাবে খামার দেখাশুনা করেন।হাজ্বী জামাল হোসেন হবিরবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন এবং একাধারে সফলতার সাথে,আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন।ভালুকা উপজেলা কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা এ ধরনের খামারি উদ্যোগতাকে স্বাগত জানিয়েছেন।হাজী জামাল হোসেন সাফল্যে উৎসাহিত হচ্ছেন এলাকাবাসী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!