
এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে পূর্ব শত্রতার জের ধরে প্রতিপক্ষরা নার্সারী ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মারাত্মক ভাবে আহত করে। জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার বিহার বাগিচাপাড়া গ্রামের মোঃ আবু বক্করের ছেলে নার্সারী ব্যবসায়ী কাজল(৩০) মোটর সাইকেল যোগে উপজেলা সদরে আসার পথে ভাসুবিহার গ্রামের মেহেদী, ছানোয়ার ও লুৎফর সহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল তার গতিরোধ করে মাথায় ও পায়ে চাকু মেরে আহত করে।
প্রথমে শিবগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেকে প্রেরণ করে। হামলাকারীরা তার মোটর সাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোটর সাইকেল উদ্ধার করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য