
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক, শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ও শেরপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা আরিফুর রহমান মিলন অসুস্থ হয়ে পাবনা পিডিসি হাসপালে চিকিৎসাধিন আছেন।
তার পারিবারিকসুত্রে জানা যায়, তিনি পাইল্স, ফেষ্টুলা, ও এনাল ফেশার রোগে আক্রান্ত হয়ে কয়েক মাস যাবৎ শেরপুরের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার একটু উন্নতি হওয়ায় হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেও আবার সমস্যা বেড়ে যাওয়ায় আগামী ২ সেপ্টেম্বর অপারেশনের জন্য পাবনা পিডিসি হাসপাতালে ডাঃ রায়হানুল এর তত্বাবধানে ভর্তি আছেন। এজন্য তিনি পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের পাশাপাশি শেরপুর উপজেলাবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী