
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ সৈয়দপুর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে পরিষদ সভা কক্ষে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হোসেন( তৌফিক) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন, ওসি এস এম বদিউজ্জামান। পুলিশ পরিদর্শক তদন্ত ছানোয়ার হোসেন, মোকামতলা ফাড়ির ইনচার্জ সনাতন চন্দ্র, অপারেশন হরিদাস মন্ডল। এস আই আনিছুর রহমান, বিট ইনচার্জ মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা দৌলতজামান, জাহাঙ্গীর আলম জুয়েল। ইউপি সচিব মামুনুর রহমান,সদস্য আঃ মোত্তালেব, আঃ রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য