
মোঃ আসাদুজ্জামান বাচ্চুঃ জাতীয় শোক দিবস ও একুশে আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালন করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা মহিলা আওয়ামীলীগ।বৃহস্পতিবার বেলা দুইটায় উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান হেলেনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং পবিত্র ঘোষের সঞ্চালনায় এক আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।আলোচনা সভা শেষে পণেরই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদ সকল সদস্য এবং একুশে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক,আওয়ামীলীগ নেতা শামছুল আলম, এসএম মুহসীন ভূইঁয়া, কাউছার আহমেদ ভূইঁয়া, লিজা আক্তার, মোঃ রেজাউল প্রমূখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য