হোম » প্রধান সংবাদ » সিরাজদিখানে মহিলা আওয়ামীলীগের জাতীয় শোক ও গ্রেনেড হামলা দিবস পালন

সিরাজদিখানে মহিলা আওয়ামীলীগের জাতীয় শোক ও গ্রেনেড হামলা দিবস পালন

মোঃ আসাদুজ্জামান বাচ্চুঃ জাতীয় শোক দিবস ও একুশে আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালন করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা মহিলা আওয়ামীলীগ।বৃহস্পতিবার বেলা দুইটায় উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান হেলেনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং  পবিত্র ঘোষের সঞ্চালনায় এক  আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।আলোচনা সভা শেষে পণেরই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদ সকল সদস্য এবং একুশে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক,আওয়ামীলীগ নেতা শামছুল আলম, এসএম মুহসীন ভূইঁয়া, কাউছার আহমেদ ভূইঁয়া, লিজা আক্তার, মোঃ রেজাউল প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!