
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের আইনাড়া গ্রামে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাঠ বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় “মাঠ দিবস” পালিত হয়। ১৭ আগষ্ট সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আইনাড়া গ্রামে ১৫ জন কৃষককে উন্নত জাতের রোপা আউশ ব্রি-ধান-৮২ বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শামছুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাঠ বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্প মনিটরিং অফিসার মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, অতিরিক্ত পরিচালক (পিপি) মোঃ মঞ্জুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কৃষিসম্প্রসারণ অফিসার মোঃ আতোয়ার রহমান, উপ-সহকারী কৃষি অফিসার শাহার আলী সোনার, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শামছুল আলম খাঁন, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুলল্যাহ মতি, কৃষক আব্দুল হান্নান, মিজানুর রহমান, আব্দুল হালিম প্রমূখ। বক্তরা বলেন প্রতি বিঘায় উন্নত জাতের রোপা আউশ ব্রি-ধান-৮২ এই বর্ষা মৌসুমে স্বল্প খরচে ২০ থেকে ২৫ মন উৎপাদন হবে। এছাড়াও আরও বলেন এখানকার কৃষকদের বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ করতে ব্যাগ, ড্রাইমেশিন, আদ্রতা মাপক যন্ত্রসহ যা যা প্রয়োজন এ প্রকল্প থেকে সব ধরনের ব্যবস্থা করে দেয়া হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য