
বগুড়া প্রতিনিধিঃ আজ ১৫ আগষ্ট ২০২০ সকালে বগুড়া শেরপুর উপজেলায় জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার প্রিয় পরিবারের স্মৃতির প্রতি শেরপুরের সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান,মাননীয় জাতীয় সংসদ সদস্য ৪০ বগুড়া-৫। শেরপুর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,শেরপুর পৌরসভা,শেরপুর থানা পুলিশ,শেরপুর অফিসার্স ক্লাব,শেরপুর উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করেন জনাব মোঃ শাহজামাল সিরাজী,ভাইস-চেয়ারম্যান,উপজেলা পরিষদ,শেরপুর,বগুড়া। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পন করেন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য