হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় জাতীয় শোক দিবস পালিত।

দাগনভূঞায় জাতীয় শোক দিবস পালিত।

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবসে সারা দেশে চলছে দোয়া ও নানান আয়োজন। দিবসটিতে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন আয়োজনের মাধ্যে দিয়ে দিবসটি পালন করছে।  সারা দেশের ন্যায় ফেনীর দাগনভূঞা  উপজেলায় যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন কর্মসূচী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলার সকল সরকারী, আধাসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে দাগনভূঞা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এর নেতাকর্মীরা। পরে উপজেলা অডিটোরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।  এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, সহকারি কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আসলাম শিকদার, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা পিয়ার আহম্মদ, আ’লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রমূখ। অনুষ্ঠানে দোয়া, মিলাদ, র্যালি ও আলোচনা  শেষে পুরষ্কার বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!