হোম » সারাদেশ » মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার পেল নাসিক’র৪শ অসহায় পরিবার

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার পেল নাসিক’র৪শ অসহায় পরিবার

মো.শাহিন, বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তারই অংশ হিসেবে বন্দর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আসন্ন ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়ার সার্বিক সমন্বয়ে (২৭ মে) ‎বুধবার বাদ যোহর নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দর থানাধীন) চাঁপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে অত্র ওয়ার্ডের ৪শ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

যেখানে বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগরের ২৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল, সমাজসেবক ইসমাইল হোসেন খোকন, তারেক, মুন্না ও ইলিয়াছ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!