হোম » সারাদেশ » বন্দরের লালখারবাগে ব্যবসায়ী মিলন হোসেনের উদ্যোগে ৩শ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

বন্দরের লালখারবাগে ব্যবসায়ী মিলন হোসেনের উদ্যোগে ৩শ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের (বন্দর থানার) লালখারবাগে বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি আরব প্রবাসী মিলন হোসেনের উদ্যোগে ৩শ অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী হিসেবে তেল, সেমাই, আলু, পিয়াজ, চিনি, পোলাউয়ের চাল, দুধ ও লেবু বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) বাদ যোহর লালখারবাগস্থ মিলন হোসেনের বাসভবনের সম্মুখ থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় স্থানীয় এলাকার সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা সহ সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়েছে। মিলন হোসেনের পিতা ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উক্ত মহতি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বন্দর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান বাদল, বিশেষ অতিথি হিসেবে নাসিক ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ, বন্দর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আসন্ন ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া, প্রবাসী জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরের ২৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, যুবদল নেতা মিজানুর রহমান, বিএনপি নেতা এছাক মিয়া ও মনির হোসেন উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় সমাজসেবক ইসমাইল হোসেন খোকন, দেলোয়ার ভান্ডারী, শফিকুল ইসলাম ও বাদল আলম সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!