
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের সংবাদ ‘দৈনিক গণমানুষের আওয়াজ’এ প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছেন। ২০২৫-২০২৬ অর্থবছরে ঈদ-উল-আজহা উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের জন্য ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার কামরাবাদ ইউনিয়নে ৫১৮৯ জন উপকারভোগীর জন্য ৫১.৮৯মেঃটন চাল বরাদ্ধ আসে। উপকারভোগীকে (জন প্রতি ১০ কেজি করে) চাল বিতরণ করার কথা থাকলেও ওজনে কম দেয়াসহ অনিয়মের অভিযোগ উঠে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল সকাল থেকেই কামরাবাদ ইউনিয়ন পরিষদে চাল বিতরণের কার্যক্রম তদারকি করেন। জানা গেছে, ৫১৮৯ জন উপকারভোগীর মধ্যে বিতরণ শেষে ৮৫৫টি কার্ডের বিপরীতের সাড়ে ৮ টন চাল উদ্বৃত্ত রয়ে যায়। তিনি উদ্বৃত্ত চাল স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, সাতপোয়া ইউনিয়নের মোট বরাদ্দের বিপরীতে উদ্বৃত্ত্ব চাল অসহায় এবং দুঃস্থ্যদের জন্যই। যে কারনে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু