হোম » সারাদেশ » নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে ভূমি সেবা সপ্তাহের উদ্ভোধন 

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে ভূমি সেবা সপ্তাহের উদ্ভোধন 

হিলি প্রতিনিধি 
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে হাকিমপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোছাঃ তানজিনা খাতুন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, হাকিমপুর পৌর তহসিলদার জিল্লুর রহমান, হাকিমপুর উপজেলা ভূমি অফিসের সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ গোলাম মোক্তাদির রহমান খান, সার্ভেয়ার সৌরভসহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সাধারণ জনগণ সহজে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ নানা সেবা আরও সহজ ও স্বচ্ছ হবে।
বক্তারা আরও বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে জনগণকে দালালচক্র এড়িয়ে সরাসরি উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!