
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও জনসচেতনতামূলক আলোচনা সভার পরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টায় বাসাইল উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি। তিনি বলেন, সরকার বাংলাদেশের সকল পর্যায়ে নাগরিকের সেবা সুনিশ্চিত করার জন্যে জনাব তারেক রহমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
জনসচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ
উপজেলা প্রশাসন, বাসাইল এবং উপজেলা রাজস্ব প্রশাসন, বাসাইলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়। অনুষ্ঠানে বক্তারা সাধারণ মানুষের দোড়গোড়ায় ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দেওয়া এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণকে আরও সচেতন করার ওপর গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ