হোম » সারাদেশ » ধুনটে পুলিশের অভিযানে মাদক মামলার আসামি গ্রেপ্তার

ধুনটে পুলিশের অভিযানে মাদক মামলার আসামি গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে আশাদুল ইসলাম (৩৮) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

‎রবিবার (১৭ মে ২০২৬) রাত আনুমান ১১টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আশাদুল ইসলাম ওই গ্রামের তোফাজ্জল ইসলাম আকন্দের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম ও এএসআই মোঃ সেলিম শেখ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।  এ সময় নিয়মিত মাদক মামলার এজাহারভুক্ত আসামি আশাদুল ইসলামকে আটক করা হয়। মামলাটি ধুনট থানার এফআইআর নং-২০, আর নং-৯৩, ধারা-৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন দায়ের করা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!