
আল আমিন সেলিম :
স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথের সম্মুখ ও জুলাই যোদ্ধা, কারা নির্যাতিত ছাত্রনেতা, সরকারি তিতুমীর কলেজ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব গাজী তহিদুজ্জামান আল-আমিন কে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এর আগে তিনি তিতুমীর কলেজ ছাত্রদলে যুগ্ম-সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৪,এপ্রিল,২০২৬, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়।
আল আমিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম এবং গণতান্ত্রিক চেতনায় গভীরভাবে অনুপ্রাণিত। একইসঙ্গে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত রাজনৈতিক দর্শন অনুসরণ করেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় ছাত্রদল এবং সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

আরও পড়ুন
“নারী শ্রমিকরা বিভিন্নভাবে বৈষম্য ও হয়রানির শিকার”-এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এমপি।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে”-হাসনাত আব্দুল্লাহ এমপি
ডিএমপির জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় আবারো শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগ